রাজশাহী সীমান্তে যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় যৌন উত্তেজন ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারের সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ট্যাবলেট জব্দ করে রাজশাহী-১ এর সদস্যরা।
সোমবার (১ ডিসেম্বর) রাত ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার সীমান্তে কানাপাড়া গ্রামের একটি আমবাগাম থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বিজিবি রাজশাহী-১ এর মিডিয়া সেল থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কানাপাড়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। একজন চোরাকারবারী ভারত থেকে শূণ্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। চোরাকারবারিকে ধাওয়া দিলে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।
বিজিবির সদস্যরা প্লাস্টিকের ব্যাগে মালিকবিহীন অবস্থায় ভারতীয় সাইট্রেট ট্যাবলেট (যৌন উত্তেজক) ৭৯২ পিস জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় সাইট্রেট ট্যাবলেট রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।#