শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

WP Import ০২ ডিসেম্বর ২০২৫ ১২:৫৮ অপরাহ্ন জাতীয়
WP Import ০২ ডিসেম্বর ২০২৫ ১২:৫৮ অপরাহ্ন
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

সোনার দেশ ডেস্ক :


মাদারীপুর শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একজনের মরদেহ আমরা উদ্ধার করি। এছাড়া হাসপাতালে আরও দুজন মারা গেছেন। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল।#

তথ্যসূত্র: জাগোনিউজ