শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী সীমান্তে চোরাচালান দমন অভিযানে ভারতীয় মহিষ আটক

WP Import ০১ ডিসেম্বর ২০২৫ ০২:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০১ ডিসেম্বর ২০২৫ ০২:০২ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে চোরাচালান দমন অভিযানে ভারতীয় মহিষ আটক
রাজশাহী সীমান্তে চোরাচালান দমন অভিযানে ভারতীয় মহিষ আটক


সংবাদ বিজ্ঞপ্তি :


সোমবার (ডিসেম্বর) রাত অনুমান ২:৩০ ঘটিকায় রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল রাজশাহী জেলার মতিহার থানাধীন ডোগারঘাট নামক স্থানে চোরাচালান দমন অভিযান পরিচালনার উদ্দেশ্যে একটি মেহগুনি বাগানের ভিতর ওৎ পেতে থাকে।

দীর্ঘ সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, কয়েকজন চোরাকারবারী রাতের অন্ধকারে ০৪টি ভারতীয় মহিষ নিয়ে বাংলাদেশের দিকে আসছে। চোরাকারবারীরা মহিষ নিয়ে বিজিবি‘র আভিযানিক দলের আয়েত্ত্বে আসার পর বিজিবি কর্তৃক তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে তারা ০৪ টি মহিষ ফেলে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি কর্তৃক ঘটনাস্থল হতে মালিকবিহীন ভারতীয় ০৪ টি মহিষ আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মহিষগুলো রাজশাহী শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।