চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ র্যালি ও সমাবেশ।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন এর সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, সারদা থানাপাড়া সোয়ালোজ পরিচালক মাহমুদা বেগম গিনি, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, এনজিও কর্মী তাসলিম আক্তার ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
সমাবেশে বক্তারা বলেন, ডিজিটালের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা দিনদিন বাড়ছে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে এবং সাহসিকতার সাথে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হবে। তারা আরও বলেন, বাল্যবিবাহ বন্ধ করা ও ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা সমাজ পরিবর্তনের অন্যতম পূর্বশর্ত। বক্তারা নারী ও কন্যার জন্য নিরাপদ ডিজিটাল স্পেস গড়ে তোলার আহ্বান জানান।