শনিবার, আগস্ট ২২, ২০২৬

গণধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি অনিককে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এবং র‌্যাব-১৩

WP Import ২৮ নভেম্বর ২০২৫ ০৬:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৮ নভেম্বর ২০২৫ ০৬:২০ অপরাহ্ন
গণধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি অনিককে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এবং র‌্যাব-১৩
গণধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি অনিককে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এবং র‌্যাব-১৩


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫ সিপিসি-৩ (জয়পুরহাট) এবং র‌্যাব-১৩ সিপিসি-১(দিনাজপুর) এর যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ১:২০ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানার চালপট্টি এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি অনিক (৩২)কে গ্রেফতার কবরেছে। ধৃত আসামী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দমদমার মৃত ওবায়দুলের ছেলে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পাঁচবিবি থানার বাসিন্দা মোস্তাক আহম্মেদের মেয়ের সাথে জনৈক স্বপন হোসেনের প্রেমের সম্পর্ক ছিল। র্এ নিয়ে পরিবারের লোকদের সাথে ৬ অক্টোবর ২০২৫ ঝগড়া হওয়ায় রাত অনুমান ১১ টায় ঘটিকার ভিকটিম রাগ করে বাসা থেকে বের হয়ে পাঁচবিবি পৌর পার্কে আসে। সেখানে ভিকটিমের পূর্ব পরিচিত ১নং আসামি রবিউল ইসলাম ওরফে রেজার সাথে দেখা হয়। তার সাথে কথাবর্তার এক পর্যায়ে রেজা তার বন্ধু অনিককে মোবাইল ফোন করে ডেকে আনে।

অতঃপর রেজা এবং তার বন্ধু অনিক ভিকটিমকে তার প্রেমিকের সাথে বিয়ে দেয়ার আশ্বাস দেয় এবং পার্কের ভিতরে পুকুর পাড়ের দক্ষিণ পার্শ্বে বসার জায়গায় নিয়ে ৭ অক্টোবর রাত১৫ মিনিটে রেজা এবং অনিক ভিকটিমকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

পরে রেজা এবং অনিক এই ঘটনা কাউকে বললে ভিকটিমের মানসম্মানের ক্ষতি করবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করে একই তারিখ রাত অনুমান ৪ ঘটিকায় আসামিদ্বয় তাদের মোটরসাইকেল যোগে ভিকটিমকে তার বসতবাড়ির সামনে পৌঁছে দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাটি ভিকটিম তার পরিবারকে অবগত করে এবং এ সংক্রান্তে পাঁচবিবি থানায় এজাহার দায়ের করলে পাঁচবিবি থানার মামলা নং-০৯ তারিখ ৯ অক্টোবর ২০২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(৩) রুজু হয়।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।