শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভোট নিয়ে ষড়যন্ত্র করবেন না, বিএনপি এখনো জীবিত : চাঁদ

WP Import ২৮ নভেম্বর ২০২৫ ০৬:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৮ নভেম্বর ২০২৫ ০৬:১৪ অপরাহ্ন
ভোট নিয়ে ষড়যন্ত্র করবেন না, বিএনপি এখনো জীবিত : চাঁদ
ভোট নিয়ে ষড়যন্ত্র করবেন না, বিএনপি এখনো জীবিত : চাঁদ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন, ভোট নিয়ে ষড়যন্ত্র করবেন না, বিএনপি এখনো জীবিত রয়েছে। নির্বাচন না হওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছেন, তারা থেমে যান, এখনো সময় আছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বাঘা পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় আবু সাঈদ চাঁদ আরও বলেন, দেশে ১৬ বছর পর জনগণ ভোট দিবেন। এই ভোটের জন্য অনেক সংগ্রাম করেছি। সংগ্রাম করতে গিয়ে অনেকে মৃত্যু ও পগুত্ব বরণ করেছে।

স্বাধীন রাষ্ট্র গঠন করতে জুলাই সনদকে অস্বীকার করেনি বিএনপি। এই সনদের চুড়ান্ত রায় দিবেন জনগণ। ভোট নিয়ে প্রতিবন্ধীকতা করা হলে কাউকে ছাড় দেয়া হবেনা। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই। ইতোমধ্যে তিনি ওয়াদা করেছেন বিএনপি নির্বাচিত হলে ১ কোটি বেকারদের কর্মসংস্থান করবেন।

আবু সাঈদ চাঁদ বলেন, ধর্মের দোহায় দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করবেন না। বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম এবং মোয়াজ্জেমের বেতন সরকারি ভাবে এবং সংঘ্যা লঘু বলে কোন শব্দ থাকবেনা। এটা তারেক রহমানের ঘোষনা।

শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের আহবায়ক শামিম সরকার, উপজেলা যুবদল নেতা সালে আহাম্মেদ সালাম, পৌর বিএনপি নেতা আব্দুল লতিফ, আমজাদ হোসেন প্রমুখ।

পরে আবু সাঈদ চাঁদ বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞার সভাপ্রতিত্বে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে বাঘা শাহদৌলা সরকারী কলেজের সভাকক্ষে মতবিনিময় সভা করেন। #