চরমাজারদিয়া সীমান্ত এলাকা হতে ভারতীয় মদ আটক*

সংবাদ বিজ্ঞপ্তি :
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুমান ৩:৪০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র বিশেষ আভিযানিক দল জেলার দামকুড়া থানার বাবলাচর এলাকা অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
মাসকালাই খেতে ঘাসের বস্তায় পরিত্যক্ত অবস্থায় ওই মদ পাওয়া যায়। পরবর্তীতে চরের কৃষকরা জানায়, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘাসের বস্তাটি ফেলে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।