হোয়াইট হাউজের কাছে ২ ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ, অবস্থা সঙ্কটজনক

ঘটনাস্থলের কাছে দাঁড়িয়ে আছেন ন্যাশনাল গার্ডের কিছু সদস্য। ছবি: রয়টার্স
সোনার দেশ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হয়েছে আর এতে তারা মারাত্মভাবে আহত হয়েছেন। তাদের অবস্থা সঙ্কটজনক।
বুধবার ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলের এ ঘটনাকে ‘পরিকল্পিত চোরাগোপ্তা’ হামলা বলে বর্ণনা করেছেন মার্কিন কর্মকর্তারা।
হামলার সময় সন্দেহভাজনও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
পরিচয় না প্রকাশ করার শর্তে ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তদন্তকারীরা সন্দেহভাজনকে রহমানুল্লাহ লাকানওয়াল (২৯) বলে শনাক্ত করেছেন। আফগানিস্তানের এই নাগরিক যুক্তরাষ্ট্রের অপর প্রান্তের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা।
হামলাটিকে একটি ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ ধরে নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
তথ্যসূত্র: বিডিনিউজ