রাবিতে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে লার্নিং সেশন অনুষ্ঠিত

বক্তৃতা করেন বিমক সদস্য প্রফেসর মাছুমা হাবিব
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য ‘Peer to Peer Orientation Learning Session on Social Emotional Wellbeing (SEW)’ শীর্ষক এক লার্নিং সেশন অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০:৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) সদস্য প্রফেসর মাছুমা হাবিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, বিমক পরিচালক জেসমিন পারভীন ও ইউনেস্কো, ঢাকা অফিসের প্রোগ্রাম অফিসার রাজু দাস।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে রাবি ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) পরিচালক প্রফেসর নূরুল মোমেন স্বাগত বক্তব্য রাখেন। সিসিডিসি’র সহকারী পরিচালক প্রফেসর মো. আদিল হাসান চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
পরে প্রতিপাদ্য বিষয়ে লার্নিং সেশন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ^বিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান ও রাবি মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব বক্তৃতা দেন। সিসিডিসি’র সহকারী পরিচালক প্রফেসর মো. গোলবার হোসেন এই সেশন পরিচালনা করে।