শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী বিভাগের ১৩ উপজেলার ইউএনও রদবদল

WP Import ২৬ নভেম্বর ২০২৫ ১১:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৬ নভেম্বর ২০২৫ ১১:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল আনলো সরকার। রাজশাহী বিভাগের ১৩টি উপজেলার ইউএনওকে রদবদল করা হয়েছে এর মধ্যে রাজশাহী জেলার দুই উপজেলায় ইউএনও বদল করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ইউএনওদের নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।
নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ৩০ নভেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। বদলি করা কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর মধ্যে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাশুতুরা আমিনাকে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার করা হয়েছে। এছাড়াও রাজশাহী জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার নাজমুস সাদাত রতœকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার করা হয়েছে আশিক আহমেদকে, উম্মে মুসলিম কে জয়পুরহাট সদর, নূরুল আমিনকে নলডাঙ্গা নাটোর, এ.টি.এম, আরিফকে উল্লাপাড়া সিরাজগঞ্জ, আরিফুর রহমানকে
ঈশ্বরদী পাবনা, গোলাম রব্বানী সরদারকে নাচোল চাঁপাইনবাবগঞ্জ, তামারা তাসবিহাকে পাবনা সদর, আবদুল খালেক পাটোয়ারীকে রায়গঞ্জ সিরাজগঞ্জ, রুনাল্ট চাকমা বেড়া পাবনা, আব্দুল্লাহ আল রিফাত সিংড়া নাটোর ও এম, আশুরায় ইবনে মাসুদ আহমেদ শেরপুর বগুড়ায় বদলী করা হয়েছে।