রাজশাহী বিভাগের আট জেলায় এসপি হলেন যারা
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষ রাখতে দেশের ৬৪টি জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করেছে সরকার। এর মধ্যে রাজশাহী বিভাগের আট জেলার পুলিশ সুপারকে পরবির্তন করে নতুন এসপি দেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই গণবদলের আদেশ জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে। এর আগে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে এসপিদের পদায়ন চূড়ান্ত করা হয়।
মাদারীপুরের এসপি মোহাম্মদ নাঈমুল হাছানকে রাজশাহী, নাটোরের এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে নওগাঁ, জয়পুরহাটের এসপি মুহম্মদ আবদুল ওয়াহাবকে নাটোর, পিবিআইয়ের এসপি মো. শাহাদাত হোসেনকে বগুড়া জেলার এসপি, চট্টগ্রামের এসপি মো. সাইফুল ইসলাম সানতুকে সিরাজগঞ্জ, হবিগঞ্জের এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত গৌতম কুমার বিশ্বাসকে চাঁপাইনবাবগঞ্জ, মাগুরার এসপি মিনা মাহমুদাকে জয়পুরহাট ও পটুয়াখালীর এসপি আনোয়ার জাহিদকে পাবনা জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।