ধানের শীষের পক্ষে যুবদলের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর পক্ষে গণসংযোগ করেছেন মহানগর যুবদলের নেতৃবৃন্দ। এছাড়াও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রসংস্কারের ৩১ দফার লিফলেটও বিতরণ করা হয়। গণসংযোগে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর লক্ষীপুর ঝাউতলার মোড় থেকে শুরু হয় এই গণসংযোগ। এরপর শিক্ষাবোর্ড প্রদক্ষিণ করে মেডিক্যাল আউটডোর গেইট হয়ে লক্ষীপুর মিন্টু চত্বরে গণসংযোগ শেষ করা হয়। গণসংযোগে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রকিব হাসান পিন্টু, যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সোহেল রানা, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদৎ হোসেন রনি, মহানগর কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ফিরোজ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালমগীর হোসেন, সাধারণ সম্পাদক শামিম হোসেন স্বপন, মহানগর যুবদলের সদস্য নাফিজ ইমতিয়াজ ড্যানী, হাফিজ বাবু, নীরব খান তারেক, রেজাউর রহমান রবিন, ফজলে রাব্বীসহ মহানগর ও থানার নেতৃবৃন্দ।
রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে রাজশাহী মহানগর যুবদল। যা আগামী নির্বাচনের আগে পর্যন্ত চলমানর থাকবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য যুবদলের প্রতিটি নেতাকর্মী দৃঢ় প্রতিজ্ঞ।