শনিবার, আগস্ট ২২, ২০২৬

মোহনপুরে ‘চিলড্রেন নো বেটার’ প্রকল্পের আওতায় কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

WP Import ২৫ নভেম্বর ২০২৫ ১১:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৫ নভেম্বর ২০২৫ ১১:৪৭ অপরাহ্ন
মোহনপুরে ‘চিলড্রেন নো বেটার’ প্রকল্পের আওতায় কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত
মোহনপুরে ‘চিলড্রেন নো বেটার’ প্রকল্পের আওতায় কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

মোহনপুর প্রতিনিধি:


রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে মঙ্গলবার (২৫ নভেম্বর) ‘এসিডি’ কর্তৃক আয়োজিত ‘চিলড্রেন নো বেটার’ প্রকল্পের আওতায় কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জোবায়দা সুলতানা।

সংলাপে শিশু নেতারা নিজেরাই পরিচালনা করেন পুরো আলোচনা। তারা গবেষণার মাধ্যমে শিশু যৌন শোষণের কারণ, প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। শিশুদের দ্বারা পরিচালিত এ গবেষণার ফলাফল উপস্থাপন করেন শিশু নেতা আলেয়া খাতুন ও মোস্তফিজুর রহমান আফি।

সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি লিডার, ধর্মীয় নেতা ও কাজীগণ উপস্থিত ছিলেন। তাঁরা শিশুর যৌন শোষণ প্রতিরোধে নিজ নিজ মতামত ও পরিকল্পনা উপস্থাপন করেন।
প্রধান অতিথি জোবায়দা সুলতানা বলেন, “শিশু সুরক্ষায় আইনি কাঠামোর পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভাপতি আমিনুল ইসলাম বলেন,“এই সংলাপের মাধ্যমে শিশু সুরক্ষার বিষয়ে আমি আরও গুরুত্বারোপ করবো এবং ভবিষ্যতে শিশুদের বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের মতামতকেও অগ্রাধিকার দেওয়া হবে।”
আয়োজক প্রতিষ্ঠান এসিডির পক্ষ থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. আলী আহমেদ, এবং সার্বিক সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা।
সংলাপে অংশগ্রহণকারীরা মনে করেন, এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে শিশুদের সমস্যা ও যৌন শোষণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে শিশুদের মতামতকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করার পথ আরও সুদৃঢ় হবে।