মোহনপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

কেশরহাট প্রতিনিধি:
মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের চকবিরহীতে নয় নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আসন্ন “জাতীয় সংসদ নির্বাচন-২০২৬” উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে চকবিরহী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় ওয়ার্ড বিএনপির সভাপতি হযরত আলী শাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক জনাব এ্যাড. শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল ইসলাম রেজা, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান শাহ্, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসাহাক আলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সংগঠিত হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে একাত্মতা প্রকাশ করেন।