শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

WP Import ২৫ নভেম্বর ২০২৫ ১১:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৫ নভেম্বর ২০২৫ ১১:৩৮ অপরাহ্ন
গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গোদাগাড়ী প্রতিনিধি:


রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল করিম (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সিঅ্যান্ডবি কসাইপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত করিম গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী আলীপুর গ্রামের বাসিন্দা এবং তাজিমুলের ছেলে।

পুলিশ জানায়, আব্দুল করিম মোটরসাইকেলে করে গোদাগাড়ী বাজার থেকে সিঅ্যান্ডবি এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথের মধ্যে কসাইপাড়া মোড়ে পৌঁছালে রাজশাহী দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এলাকাবাসীর দাবি, সড়কটির ওই অংশে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতি ও অবৈধ পার্কিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সন্ধ্যার পর ট্রাক ও ভারি যানবাহনের বেপরোয়া চলাচল স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
গোদাগাড়ী থানার ওসি তদন্ত মোয়াজ্জেম হোসেন বলেন, ট্রাকটি শনাক্ত করতে কাজ চলছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।