শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় এবং প্রাতিষ্ঠানিক সুশাসন’ বিষয়ক মুক্ত আলোচনা

WP Import ২৫ নভেম্বর ২০২৫ ১১:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৫ নভেম্বর ২০২৫ ১১:৩৭ অপরাহ্ন
রাজশাহীতে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় এবং প্রাতিষ্ঠানিক সুশাসন’ বিষয়ক মুক্ত আলোচনা
রাজশাহীতে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় এবং প্রাতিষ্ঠানিক সুশাসন’ বিষয়ক মুক্ত আলোচনা

সুশাসনের জন্য পরিবর্তনটা শুরু করতে হবে নিজের : জেলা প্রশাসক

তথ্যবিবরণী:


রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেছেন, আমরা যারা সমাজে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি তারা একে অন্যকে দোষারোপ করতে থাকি, সে দুর্নীতিবাজ, কাজ ঠিকমতো করে না। কিন্তু আমি কী করি- তা মাথাতেই থাকে না। প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য পরিবর্তনটা শুরু করতে হবে নিজের থেকেই। আমরা নিজে পরিবর্তিত হলে অন্যের পরিবর্তনের কথাটা জোরালোভাবে বলতে পারবো এবং অন্যকে সহযোগিতা করতে পারবো।

তিনি মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে তাঁর সম্মেলন কক্ষে টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে ‘মুক্ত আলোচনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এ অনুষ্ঠান আয়োজন করে।

জেলা প্রশাসক বলেন, আমাদের সমাজে এখন কিছু অসুস্থ’ প্রতিযোগিতা আছে এবং সে অসুস্থ’ প্রতিযোগিতার কারণে সমাজের কাক্সিক্ষত পরিবর্তিত হচ্ছে না। আমাদের প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। আমাদের প্রত্যেকটা সংস্থাই দুর্নীতি বিরোধী সংস্থা। দুর্নীতি বিরোধী যে সংস্থাগুলো আছে, আমরা তাদের হয়ে কাজ করলে ওই সংস্থাগুলো আরও শক্তিশালী হবে।
সুশাসনের জন্য তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, আংশিক তথ্য প্রচার এবং প্রকাশ করা ঠিক নয়। আংশিক তথ্য অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকে। আমরা কোনো তথ্য দিলে সেটা পূর্ণাঙ্গভাবে দেবো, নেবো এবং প্রচার করবো।

এসময় তিনি সবাইকে দেশপ্রেম ও বিবেককে জাগ্রত করে সামাজিক, ধর্মীয় ও নৈতিক শিক্ষাগুলো পুনরুদ্ধারে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
রাজশাহী সনাকের সভাপতি প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে টিআইবি’র কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী। রাজশাহী জেলা ও বিভাগীয় দপ্তরের দপ্তর প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।