শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভারত ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে স্বাস্থ্য কথা অনুষ্ঠান

WP Import ২৫ নভেম্বর ২০২৫ ১১:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৫ নভেম্বর ২০২৫ ১১:৩৩ অপরাহ্ন
ভারত ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে স্বাস্থ্য কথা অনুষ্ঠান
ভারত ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে স্বাস্থ্য কথা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে ভারত ও বাংলাদেশের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে স্বাস্থ্য কথা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর একটি তারকা হোটেলের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে রহমান লাইফ সলিউশন নামে রাজশাহীর একটি সেবামূলক প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে কলকাতার ডিসান হাসপাতালের চিকিৎসক অভিষেক চক্রবর্তী, অরিজিৎ বিষ্ণু ও ঢাকার ইন্দিরা আইভিএফের চিকিৎসক উম্মে রুমান বিভিন্ন বিষয়ে কথা বলেন। তারা বলেন, ছোটখাট শারীরীক সমস্যা থেকেই একটা সময় বড় অসুখ হয়। তাই নিজে নিজে ওষুধ সেবন না করে সবাইকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমান লাইফ সলিউশনের স্বত্ত্বাধিকারী আবু সাঈদ। অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণকারীদের চিকিৎসা সেবাও দেন।