নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৫ জনকে আটক করেছে।
মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।