শনিবার, আগস্ট ২২, ২০২৬

খোলা থাকছে রাবি, ভবনসমূহের ঝুঁকি নিরূপণের সিদ্ধান্ত

WP Import ২৩ নভেম্বর ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৩ নভেম্বর ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন
খোলা থাকছে রাবি, ভবনসমূহের ঝুঁকি নিরূপণের সিদ্ধান্ত
খোলা থাকছে রাবি, ভবনসমূহের ঝুঁকি নিরূপণের সিদ্ধান্ত

রাবি প্রতিবেদক:


সাম্প্রতিক ভূমিকম্পজনিত ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, গঠিত কমিটি ভবনগুলোর ভূমিকম্পজনিত ঝুঁকি নিরূপণ করবে। তবে বিশ্ববিদ্যালয় চালুই থাকবে। রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে রাবির অ্যাকাডেমিক ভবন ও আবাসিক হলসমূহে সংশ্লিষ্ট কারিগরি কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনের মাধ্যমে ঝুঁকি নিরূপণের লক্ষ্যে সীমিত সময়ের জন্য হলসমূহ খালি করা ও অনলাইনে ক্লাস চালু রাখা প্রসঙ্গে প্রশাসনের প্রস্তাব সম্পর্কে আলোচনা করা হয়।

এই বিষয়ে রাকসু ও হল ছাত্র সংসদ নেতৃবৃন্দ জানান যে, শিক্ষার্থীরা সেশনজট এড়াতে চায়, তাই তারা বিশ্ববিদ্যালয় বন্ধের পক্ষে নয়। সে প্রেক্ষিতে ছাত্র নেতৃবৃন্দ ক্লাস-পরীক্ষা নিরবিচ্ছিন্ন রাখার পক্ষে মত ব্যক্ত করেন। হল খোলা ও ক্লাস-পরীক্ষা চালু রেখে সরেজমিনে অ্যাকাডেমিক ভবন ও হলসমূহ পরিদর্শন এবং ঝুঁকি নিরূপণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদান সম্পর্কেও তারা আশ্বাস দেন।
সভায় আরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়, পর্যায়ক্রমে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনসমূহেও সংশ্লিষ্ট কমিটি সরেজমিন পরিদর্শন করবে। এমতাবস্থায়, রাবির আবাসিক হলসমূহ খোলা থাকবে ও ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে।

উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে এই সভায় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রারের দায়িত্বে নিয়োজিত প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং হল প্রাধ্যক্ষ, রাকসু ও হল ছাত্র সংসদের নেতৃবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, ভূমিকম্প–পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।