শনিবার, আগস্ট ২২, ২০২৬

দুর্গাপুরে ইউপি সদস্য রূপালী খাতুন সাময়িক বরখাস্ত

WP Import ২৩ নভেম্বর ২০২৫ ০৮:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৩ নভেম্বর ২০২৫ ০৮:৩৮ অপরাহ্ন
দুর্গাপুরে ইউপি সদস্য রূপালী খাতুন সাময়িক বরখাস্ত
দুর্গাপুরে ইউপি সদস্য রূপালী খাতুন সাময়িক বরখাস্ত

দুর্গাপুর প্রতিনিধি :


রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. রূপালী খাতুনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। ১০ নভেম্বর ২০২৫ তারিখে প্রজ্ঞাপন জারি করা হলেও বিষয়টি রোববার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছেÍস্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারার আলোকে বিভিন্ন অনিয়ম, অসদাচরণ ও দায়িত্ববহির্ভূত কর্মকা-ের অভিযোগের ভিত্তিতে রূপালী খাতুনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে রূপালী খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে,উপজেলা নির্বাহী অফিসারের নামে মিথ্যা লিখিত অভিযোগ প্রদান, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নির্বাচনকে কেন্দ্র করে সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা, ইউপি সদস্য ও গ্রামপুলিশকে মারধর করা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামে-বেনামে মিথ্যা অভিযোগ দাখিল, ভিডব্লিউবি চাল বিতরণে প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ রয়েছে, এসব কর্মকা- ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলতা, প্রশাসনিক শৃঙ্খলা ও জনস্বার্থের পরিপন্থী। তাই তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এদিকে বরখাস্তের বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকেই জয়নগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
এদিকে এ সিদ্ধান্ত গ্রহণে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপনের অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করেছে।
ইউএনও সাবরিনা শারমিন বলেন, রবিবার প্রজ্ঞাপন পাওয়ার পর আমরা ইউনিয়ন পরিষদকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেছে। আইন ও জনস্বার্থ রক্ষায় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, প্রশাসন তা কার্যকর করেছে।”