রক্ষাগোলা সংগঠনের সামাজিক পুঁজি গঠন ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি :
রোববার (২৩ নভেম্বর) সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে রক্ষাগোলা সংগঠনের সামাজিক পুঁজি গঠন ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ৩০জন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালার আলোচ্য সূচি ছিল “রক্ষাগোলা সংগঠনের আদর্শিক সাংগঠনিক চক্র, সামাজিক পুঁজি গঠন ও বিকাশের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, সামাজিক পুঁজির চাহিদা নির্ধারণ ও উদ্ধৃত্ত পুঁজির পরিকল্পনা, রক্ষাগোলা সংগঠনের বাৎসরিক পরিকল্পনা (লক্ষ্যমাত্রা নির্ধারণ, সাংগঠনিক লেনদেন, উদ্বৃত্ত্ব পুঁজির বিনিয়োগ, সামাজিক উদ্যোগ) তৈরী. আয়বর্ধক খাতসমূহ নিরুপন ও বিনিয়োগ।”
কর্মশালায় পরিচালনা ও সহায়কের ভূমিকা পালন করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী। এছাড়াও উপস্থিত ছিলেন সহঃ কর্মসূচি সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন, কর্মসূচি কর্মকর্তা যোশেফ হাঁসদা ও পৌল টুডু।