রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পবায় অ্যালকোহলসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

WP Import ২৩ নভেম্বর ২০২৫ ০২:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৩ নভেম্বর ২০২৫ ০২:৪৮ অপরাহ্ন
পবায় অ্যালকোহলসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পবায় অ্যালকোহলসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক :


নগরীর পবা থানার বড় ভালাম (পূর্বপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল অ্যালকোহলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ। খবর বিজ্ঞপ্তির।

গ্রেপ্তারকৃত আসামি মোসা: ফিরোজা বেগম (৪৫) নগরীর পবা থানার বড় ভালাম এলাকার দেুলাল হোসেনের স্ত্রী।
বিজ্ঞুিপ্ততে জানান হয়, শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় নগরীর পবা থানা পুলিশের একটি টিম শিয়ালবেড় মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা গোপন তথ্যের মাধ্যমে জানতে পারেন ফিরোজা নামে এক নারী তার বাড়িতে অ্যালকোহল বিক্রি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানা পুলিশের ওই টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ফিরোজাকে আটক করে এবং তার বাড়ি তল্লাশি করে ৩৫ বোতল দেশি অ্যালকোহল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।