শনিবার, আগস্ট ২২, ২০২৬

শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় ২৭ নভেম্বর

WP Import ২৩ নভেম্বর ২০২৫ ০২:৩৯ অপরাহ্ন জাতীয়
WP Import ২৩ নভেম্বর ২০২৫ ০২:৩৯ অপরাহ্ন
শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় ২৭ নভেম্বর
শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় ২৭ নভেম্বর

শেখ হাসিনা (ফাইল ছবি)

সোনার দেশ ডেস্ক :

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির এক মামলায় আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন ঘোষণার জন্য নির্ধারণ করেছেন আদালত।

রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তারিখ ঘোষণা দেন।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন