বাঘায় পদ্মার চর থেকে ডাকাত দলের ব্যবহৃত ১ টি বিদেশি পিস্তল, পাইপ গান ও দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল রোববার (২৩ নভেম্বর) রাত ৩০ মিনিটে জেলার বাঘা থানার খায়েরহাট এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি পাইপগান, ১টি ওয়ান শুটারগান ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছে। খবর বিজ্ঞপ্তির।
সূত্রমতে, ২৭ অক্টোবর বাঘাতে পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে ভূমি-বাথান দখল, বালু মহলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে মধ্যে সংঘর্ষ ও দীর্ঘ সময় ধরে গোলাগুলি হয়। গোলা-গুলিতে ১ জন ঘটনাস্থলেই নিহত হয় ও ১ জন হাসপাতালে মারা যায়। এছাড়াও পরবর্তীতে নদীতে ১ জনের লাশ পাওয়া যায়।
উল্লেখ্য যে, ৯ নভেম্বর পুলিশের সাথে ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করেও কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গিয়েছিল। উক্ত অপারেশনের ধারাবাহিকতায় র্যাব আজকে অভিযান পরিচালনা করে উক্ত বিদেশি পিস্তল, পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র বাঘা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।