শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভূমিকম্পের প্রভাব পড়ে মিরপুর টেস্টেও

WP Import ২১ নভেম্বর ২০২৫ ০৫:০৬ অপরাহ্ন জাতীয়
WP Import ২১ নভেম্বর ২০২৫ ০৫:০৬ অপরাহ্ন
ভূমিকম্পের প্রভাব পড়ে মিরপুর টেস্টেও
ভূমিকম্পের প্রভাব পড়ে মিরপুর টেস্টেও


সোনার দেশ ডেস্ক :


ভূমিকম্পেরর প্রভাব পড়ে মিরপুরে টেস্টেও।ভূমিকম্পেরর প্রভাব পড়ে মিরপুরে টেস্টেও।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে। ঠিক একই সময় মিরপুর স্টেডিয়ামে চলছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। এই কম্পনের প্রভাব পড়ে এই টেস্ট ম্যাচেও।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং কেন্দ্রস্থল নরসিংদী মাধবদী। ঢাকা থেকে এর দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার হলেও মিরপুর স্টেডিয়াম এই কম্পনে কেঁপে উঠে। খেলা বন্ধ থাকে তিন মিনিটের মতোন।

তখন চলছিল ৫৬তম ওভারের খেলা। ভূমিকম্পের সময় সকাল প্রায় ১০টা ৩৮ মিনিটে দুই দলের খেলোয়াড় এবং আম্পায়াররা প্রায় তিন মিনিটের জন্য পিচের কাছে জড়ো হয়েছিলেন। স্টেডিয়াম থেকে অনেক দর্শক দ্রুত বের হয়ে যান, পাঁচতলা মিডিয়া সেন্টারের লোকজনও দৌড়ে বাইরে চলে আসেন। কিছুক্ষণ পর খেলা আবার শুরু হয়।

বাইরে থাকা আয়ারল্যান্ডের ক্রিকেটাররা আতঙ্কে বাউন্ডারি লাইনের কাছে উন্মুক্ত স্থানে জড়ো হন। দর্শকদের মধ্যেও দেখা দেয় ভীতি। তারা গ্যালারি ছেড়ে নামতে শুরু করেন।
বিরতির পরেই অবশ্য তাইজুলের আঘাতে আইরিশদের ষষ্ঠ উইকেটের ৮১ রানের জুটি ভাঙতে পারে বাংলাদেশ।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন