শনিবার, আগস্ট ২২, ২০২৬

পুঠিয়ার মডার্ন কসমেটিক্স অ্যান্ড হারবারলকে দুই লাখ টাকা জরিমানা

WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৮:২৩ অপরাহ্ন
WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৮:২৩ অপরাহ্ন
পুঠিয়ার মডার্ন কসমেটিক্স অ্যান্ড হারবারলকে দুই লাখ টাকা জরিমানা
পুঠিয়ার মডার্ন কসমেটিক্স অ্যান্ড হারবারলকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ও পুঠিয়া প্রতিনিধি:


পুঠিয়ায় ‘মডার্ন কসমেটিক্স অ্যান্ড হারবারল ইন্ডাষ্ট্রিজ লি’. নামের একটি প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় ইন্ডাষ্ট্রিজটির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের কাছে একটি ভবনে এ অভিযান শুরু হয়। র‌্যাব-৫ এর কম্পানী কমান্ডার মেজর আসিফ আল রাজেক এ অভিযান পারিচালনা করেন।
এর আগে ‘মডার্ন কসমেটিক্স অ্যান্ড হারবারল ইন্ডাষ্ট্রিজ লি’. তৈরি বিভিন্ন প্রসাধনীগুলো সরকার কর্তৃক নিবন্ধনের কাগজগুলো পরীক্ষা করে সংশ্লিষ্টরা। এরপরে পণ্যে কোটার ওজন বেশি ও ভেতরে প্রসাধনী কম দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে কারখানার বিভিন্ন উৎপাদন ইউনিট ও কাঁচামালের মান যাচাই করেন র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় ওজনে কম দেয়া, ভেজাল পণ্য উৎপাদন, অনুমোদনবিহীন লেভেলিং ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এবং লাইসেন্স ছাড়াও ৩টি পণ্য পাওয়া যায়। পণ্যের লেবেলিং, উৎপাদন পরিবেশ ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে খতিয়ে দেখা হয়।
‘মডার্ন কসমেটিক্স অ্যান্ড হারবারল ইন্ডাষ্ট্রিজ লি’. এর চেয়ারম্যান রাখি রায়হান বলেন, সকালে আমাদের পণ্য তৈরির কোটা এসেছে। সেই কারণে আমরা সেই কোটা মাপতে পারিনি। এটা আমাদের মাপার দরকার ছিল।

এ বিষয়ে পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, ওজনে কম দেয়া, ভেজাল পণ্য উৎপাদন, অনুমোদনবিহীন লেভেলিং ব্যবহারের সত্যতা পাওয়া যায়। ২ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়া যেসকল অনুমোদনবিহীন প্রতিষ্ঠান রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।