শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৮:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৮:১৮ অপরাহ্ন
রাজশাহী কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
রাজশাহী কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

নিজস্ব প্রতিবেদক:


শুভেচ্ছা মিছিলের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল। মিছিলটিতে নেতৃত্ব দেন রাজশাহী কলেজের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির। মিছিল শেষে সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই শুভেচ্ছা মিছিল বের করা হয়।
এসময় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে ষড়যন্ত্র করে একটি গোষ্ঠী রাজশাহী কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করেছিল। ৫ আগস্ট সমসাময়িক যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছিল তারাই এখন একটি সংগঠনের নেতৃত্বে এসে এই রাজশাহী কলেজে বড় করে একটি প্রোগ্রাম করছে।

তিনি বলেন, প্রিন্সিপাল স্যার কে আমরা বলেছিলাম এই ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করতে দেবেন না। কিন্তু এই দেড় বছর ধরে এই রাজশাহী কলেজে তারা গুপ্ত রাজনীতি করে তারা শক্তি অর্জন করে আজকে তারা একটি বড় করে প্রোগ্রাম করছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের আগেও এই কলেজে রাজশাহী কলেজ ছাত্রদল মাথা উঁচু করে রাজনীতি করে গেছে। কলেজ প্রশাসন ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করার অনুমতি দিয়েছে, এখন থেকে প্রত্যেক দিন কলেজ ক্যাম্পাসে রাজনীতি হবে। স্লোগানে স্লোগানে আমরা জবাব দিব। আপনারাও প্রকাশ্যে রাজনীতি করেন, আমরাও দেখতে চাই, আপনাদের সংগঠনে কারা কারা আছে। কোন কোন ছাত্রলীগ নিয়ে আপনারা সংগঠন করছেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জুবায়ের রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।