শনিবার, আগস্ট ২২, ২০২৬

জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য : আবু সাঈদ চাঁদ

WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৮:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৮:১৩ অপরাহ্ন
জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য : আবু সাঈদ চাঁদ
জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য : আবু সাঈদ চাঁদ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা, দমন-পীড়ন, মামলা-হামলার মধ্যেও রাজপথ থাকার কারনে পরিবর্তন এছেসে। তাই দেশের মানুষ এখন স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়। বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর চরে বিএনপির তারুণ্যের সমাবেশ এসব কথা বলেন তিনি।

চকরাজাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে তারুণ্যের সমাবেশ জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের সভাপতিত্বে আবু সাঈদ চাঁদ আরও বলেন, তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। আমি বিশ্বাস করি, তরুণরাই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বিএনপির নেতা সাইফুল ইসলাম, তফিকুল ইসলাম, মখলেচুর রহমান, সুরুজ্জামান, আবদুস সালাম, শফিকুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুছা খামারু, সাধারণ সম্পাদক জগলু শিকদার প্রমুখ।