শনিবার, আগস্ট ২২, ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে রোমের আদালতে যাওয়ার কথা বিবেচনাধীন: আসিফ নজরুল

WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৭:৪৭ অপরাহ্ন জাতীয়
WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৭:৪৭ অপরাহ্ন
শেখ হাসিনাকে ফেরাতে রোমের আদালতে যাওয়ার কথা বিবেচনাধীন: আসিফ নজরুল
শেখ হাসিনাকে ফেরাতে রোমের আদালতে যাওয়ার কথা বিবেচনাধীন: আসিফ নজরুল

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল (ফাইল ছবি)

সোনার দেশ ডেস্ক:


আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য রোমের আন্তর্জাতিক অপরাধ আদালতে কোনোভাবে যেতে পারি কিনা সেটা বিচার-বিবেচনার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নেবো।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, আমরা মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদ-প্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণে ভারতকে চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি তাদের প্রত্যার্পণ করার জন্য যেহেতু তারা এখন সাজাপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব আছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তার দায় পালন করে, সে জন্য ভারতকে স্মরণ করিয়ে দিয়ে আমরা চিঠি দিচ্ছি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন