শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে মাদক বিক্রিকালে গ্রেফতার ৭

WP Import ২০ নভেম্বর ২০২৫ ১২:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২০ নভেম্বর ২০২৫ ১২:১০ অপরাহ্ন
নগরীতে মাদক বিক্রিকালে গ্রেফতার ৭
নগরীতে মাদক বিক্রিকালে গ্রেফতার ৭


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার (১৯ নভেম্বর) দিনগত রাত ১২:১০ টায় গরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া (রবিদাসপুর) এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রিকালে ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ধৃত ব্যক্তিরা হলো- রাজপাড়া থানার দাসপুকুরের নূর ্সলাম কুনুর ছেলে মতি (২৫), চাঁপাইনবাবগঞ্জের নাচোল থাসান এলাইপুরের হেলাল উদ্দিনের ছেলে আমির হামজা (২৫), নগরীর তেরখাদিয়ার মৃত মজিবুর রহমানের ছেলে মিলন (৪২), ডাবতলা বাঁশের আড্ডার এনামুল ইসলামের ছেলে আকাশ (১৯), নওগাঁর পত্নিতলা থানার পরাণপুরের মো. কুদ্দুসের ছেলে আশিকুর রহমান (১৯), নগরীর মথুরডাঙ্গার মাইনুল ইসলামের ছেলে হিরা (২৬) এবং নগরীর লক্ষীপুর ভাটাপাড়ার মৃত নূর নবীর ছেলে হাসিনুর শেখ। ধথৃতদের কাছ থেকে গাঁজা – ২৯১ গ্রাম, ট্যাপেন্টাডল – ১৩১ পিস, ইয়াবা – ৪৬ পিস, হেরোইন – ৭ গ্রাম, মোবাইল ফোন-৫টি এবং নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। খবর বিজ্ঞপ্তির।

ধৃত আসামীগণ এলাকার সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি ভাবে বহন করে আসছিল। তাছাড়া ধৃত আসামীগণ নিজেরাও বিভিন্ন ধরনের মাদক সেবন করে।
আসামিগনদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।