শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবিতে অ্যাকাডেমিক রাইটিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

WP Import ১০ নভেম্বর ২০২৫ ১২:০০ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১০ নভেম্বর ২০২৫ ১২:০০ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শনিবার (৮ নভেম্বর) দুপুরে অ্যাকাডেমিক রাইটিং অ্যাজ এ রেসপন্সিবিলিটি টু রিপ্রেজেন্ট (অপধফবসরপ ডৎরঃরহম ধং ধ জবংঢ়ড়হংরনরষরঃু ঃড় জবঢ়ৎবংবহঃ) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ (আইইওএল) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এই সেমিনারের আয়োজন করে। আইইওএল এর পরিচালক প্রফেসর মাসউদ আখতারের সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।
সেমিনারে একক বক্তা হিসেবে আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর মো. মাহমুদুল হাসান প্রবন্ধ উপস্থাপন করেন ও উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন আইইওএল এর সহযোগী অধ্যাপক ড. নাতাশা আফরিন। সেখানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের শিক্ষক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।