শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

WP Import ০৯ নভেম্বর ২০২৫ ১১:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৯ নভেম্বর ২০২৫ ১১:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :


সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় জেলায় তাপমাত্রা নেমে আসে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। যা চলতি মৌসুমে সর্বনি¤œ তাপমাত্রা।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গত কয়েকদিন ধরেই রাজশাহীর তাপমাত্রা নি¤œমুখী। গত ৬ নভেম্বর রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, ৭ নভেম্বর তা নেমে আসে ২০ দশমিক ২ ডিগ্রিতে এবং ৮ নভেম্বর আরও কমে দাঁড়ায় ১৭ দশমিক ৭ ডিগ্রিতে। ৯ নভেম্বর তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রিতে নামায় শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, উত্তরের দিক থেকে আসা হালকা ঠা-া বাতাস এবং পরিষ্কার আকাশের কারণে রাতে তাপমাত্রা দ্রুত কমছে। রাজশাহীতে শীতের অনুভূতি এখন স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। দেশের সর্বনি¤œ তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।
এ দিকে, ভোরের দিকে রাজশাহীর আকাশে হালকা কুয়াশা দেখা যাচ্ছে এবং সকাল গড়াতেই সূর্যের দেখা মিললেও বাতাসে হিম পরশ অনুভূত হচ্ছে।