রাজশাহী-৫ আসনের বিএনপি’র প্রার্থী পরিবর্তন চেয়ে সংবাদ সম্মেলন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী পরিবর্তন ও জনসমর্থিত যোগ্য প্রার্থীকে মনোনয়ন প্রদানের দাবীতে দুর্গাপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষে এ আসনের মনোনয়ন চাওয়া তিন মনোনয় বঞ্চিত প্রার্থীর পক্ষে রোববার (৯ নভেম্বর) প্রেসক্লাব ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে সংবাদ সম্মেলন শেষে প্রার্থী পরিবর্তন চেয়ে দুর্গাপুর প্রেসক্লাব চত্বর প্রধান সড়কে বিক্ষোভ করেন বঞ্চিত প্রার্থীর অনুসারীরা। সংবাদ সম্মেলনে মনোনয়ন বঞ্চিত বিএনপির প্রয়াত সংসদ সদস্য এ্যাডভোকেট নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা বিশ^য়, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলার আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক ইসফা খায়রুল হক শিমুলের পক্ষে পৃথক ভাবে লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বিএনপির প্রাথমিক দলীয় মনোনয়ন পাওয়া এই অধ্যাপক জনাব নজরুল ইসলাম মন্ডল ১৯৮৯ সালে বিএনপি থেকে পুঠিয়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে চেয়ারম্যান থাকা অবস্থায় ক্ষমতার লোভে জাতীয় পার্টিতে যোগদান করেন।
পরবর্তীতে ১৯৯৬ সালের বিএনপি’র মনোনীত প্রার্থী মরহুম এডভোকেট নাদিম মোস্তফা-কে ফেল করানোর উদ্দেশ্যে দলের সিদ্ধান্ত অমান্য করে টেলিভিশন প্রতীকে ভোট করেন এবং এডভোকেট নাদিম মোস্তফার কাছে নূন্যতম ভোট পেয়ে জামানত বাযাপ্ত হয়। পরবর্তীতে তিনি দলের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন। ২০১৮ সালে দল নির্বাচনে অংশগ্রহণ করলে মরহুম নাদিম মোস্তফা-কে দল থেকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী ড: মুনসুর রহমানের সহযোগিতায় ফ্যাসিস্ট ক্যাঙ্গারু কোর্টের সহযোগিতা মূলক রায়ের মাধ্যমে তিনি ধানের শীষ প্রতীক নিজের পক্ষে নেন এবং নির্বাচন পরবর্তীতে সময়ে দল তাকে শোকচ করেন।
এমতাবস্থায় আসন্ন জাতীয় নির্বাচনে বর্তমান প্রার্থী তালিকায় থাকা অধ্যাপক জনাব নজরুল ইসলাম মন্ডলকে নির্বাচিত করা প্রায় অসম্ভব। সম্ভা প্রার্থীর প্রাথমিক মনোনয়ন তালিকায় অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর নাম দেয়ায় পুঠিয়া-দুর্গাপুরের সর্বন্তরের বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ হতাশ হয়ে পড়েছেন।
এমন পরিস্থিতিতে পুঠিয়া দুর্গাপুরের জাতীয়তাবাদী দলের সর্বোস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগনের প্রাণের দাবি বিএনপি চেয়াপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও জাতীয় নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন ৫৬, রাজশাহী-৫, পুঠিয়া-দুর্গাপুরের আসনটি পূর্ণ বিবেচনা করে সর্বোচ্চ জনপ্রিয় মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান জুলফার নাঈম মোস্তফা বিস্ময়-কে মনোনয়ন দিয়ে পুঠিয়া দুর্গাপুর জন আকাঙক্ষা পূরণে সুবিবেচনা অনুরোধ জানান তার অনুসারীরা। এছাড়াও সংবাদ সম্মেলনে প্রত্যেক প্রার্থীক পক্ষে দলিয় মনোনয়ন চেয়ে বক্তব্য রাখা হয়।
এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস. এম আকবর আল আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আঃ আজিজ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, পুঠিয়া বএিনপির সাবেক সংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বানেশ^র ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পলান আলী সরদার, ৬নং মাড়িয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মমিন মৃধা,পুঠিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হোদা,দুর্গাপুর উপজেলা যুবদলের সদস্য শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহম্মেদ সুমন প্রমূখ।