রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেনের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম।
কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সমাজকল্যাণ বিভাগের প্রভাষক ড. কাজী মুহাম্মদ ওয়াজীর হায়দার। আরও বক্তব্য রাখেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম, রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী, রাজশাহী নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সারওয়ার জাহান ও রাজশাহী মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত, রাজশাহী কলেজ সাবেক উপাধ্যক্ষ প্রফেসর গোলাম আকবর। এছাড়াও আরও উপস্থিত ছিলেন- জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অতিথিবৃন্দ।
এসময় বক্তারা প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেনের দীর্ঘ শিক্ষাজীবনের অবদান ও নেতৃত্বের প্রশংসা করেন এবং তাঁর অবসরোত্তর জীবনের সফলতা কামনা করেন।