শনিবার, আগস্ট ২২, ২০২৬

গণভোট-সনদ জনগণ বোঝে না: মির্জা ফখরুল

WP Import ০৯ নভেম্বর ২০২৫ ০২:৩২ অপরাহ্ন জাতীয়
WP Import ০৯ নভেম্বর ২০২৫ ০২:৩২ অপরাহ্ন
গণভোট-সনদ জনগণ বোঝে না: মির্জা ফখরুল
গণভোট-সনদ জনগণ বোঝে না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোনার দেশ ডেস্ক :


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বোঝে না। সব সংস্কারে রাজি আছি। যা রাজি হব না, তা সংসদে গিয়ে পাস হবে।”

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “দেশে যত সংকট দেখছেন, সব তৈরি করা আর নাটক। জনগণ এসব বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।

এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্ট বোঝে না। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রির ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ড করা হবে।”
তিনি বলেন, “দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।”

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: রাইজিংবিডি