শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট গ্রেপ্তার ৮ জন

WP Import ০৯ নভেম্বর ২০২৫ ০১:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৯ নভেম্বর ২০২৫ ০১:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৮ জনকে আটক করা হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ জন , মাদক সংশ্লিষ্ট মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।