শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন

WP Import ০৯ নভেম্বর ২০২৫ ১২:০১ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৯ নভেম্বর ২০২৫ ১২:০১ পূর্বাহ্ন
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:


‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে উদযাপিত হলো ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৫।

এ উপলক্ষ্যে শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী জেলা শাখা আইডিইবি কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়, যেখানে জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রাজশাহী বিভাগ রেজাউল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রকৌ. তৈয়ব আলী মুকুল। সভাপতিত্ব করেন আইডিইবি রাজশাহী জেনিক এর আহ্বায়ক
প্রকৌ. এ আর জামিল ইদি।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম। দক্ষ প্রকৌশল জনশক্তি গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধশালী করতে আইডিইবি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রকৌশলগত যে কোন উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াগণ অগ্রগামী ভূমিকা পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এটা অব্যহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় উপদেষ্টা প্রকৌ. আবু বকর সিদ্দীক, সাবেক সভাপতি প্রকৌ. খাইরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, সহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং আইডিইবির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইডিইবি রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং সঞ্চালনায় ছিলেন আইডিইবি রাজশাহী জেলা শাখার সদস্য সচিব প্রকৌ. আহসান হাবীব।