তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

সংবাদ বিজ্ঞপ্তি:
নৃতাত্ত্বিক জনগণের নিজস্ব সংস্কৃতি চর্চা, সংরক্ষণ ও বিকাশের ক্ষেত্রে অনীহা রয়েছে, এর ফলে তারা তাদের ভাষা-সংস্কৃতি হারিয়ে ফেলছে। এই কর্মসূচি তাদের নিজস্ব সংস্কৃতি চর্চা, সংরক্ষণ ও বিকাশে প্রণোদনা হিসেবে কাজ করবে এবং নৃতাত্ত্বিক যুব-যুবারাও নিজ সংস্কৃতি চর্চা ও রক্ষায় ব্রতী হবে। এই যৌক্তিকতা এবং ‘আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার ( ৮ নভেম্ব) ৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ৭০টি সাংস্কৃতিক দলের অংশগ্রহণে এবং ০৮টি জনজাতির ঐতিহ্যবাহী ব্যবহার্য জিনিসপত্র (কৃষি ও শিকার যন্ত্রপাতি, গৃহস্থালি ব্যবহার্য, পোশাক, অলংকার, খাবার ও অন্যান্য) প্রদর্শনীর মাধ্যমে “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”-এর আওতায় রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে, সিসিবিভিও’র বাস্তবায়নে এবং ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩দিনব্যাপী রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়। মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর আবদুস সালাম, সহ-সভাপতি আরিফা বেগম, নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক সারওয়ার-ই-কামাল, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক হরেন্দ্র নাথ শিং, সিসিবিভিওর নির্বাহী সদস্য মারজানা সাবিহা শুচি, সাধারণ সদস্য ডা: শরীফ আহমেদ খান, গোলাম সারওয়ার, রিশিকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মাহাবুবুর রহমান টিটু.কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মোস্তাফিজুর রহমানও নৃতাত্ত্বিক নেতৃবৃন্দ। উদ্বোধনী পর্ব শেষে অতিথিবৃন্দ জনজাতিভিত্তিক স্টল পরিদর্শন করেন এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় অতিথিবৃন্দ নৃতাত্ত্বিক সাংস্কৃতিক অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা পালন ও নৃতাত্ত্বিক সংস্কৃতিক চর্চা অব্যাহত রাখবার আহ্বান জানান। দিনব্যাপী আয়োজনে ৭০টি সাংস্কৃতিক দলের ঐতিহ্যবাহী নৃত্য ও স্টল প্রর্দশন করবার মধ্য দিয়ে প্রথম দিনের আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।
বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ও মেলায় বিচারকের দায়িত্ব পালন করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক মানুয়েল সরেন, কাদমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা সরেন, মাসাউসের নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা, অলচিকির শিক্ষক রাসেদা মার্ডী। অনুষ্ঠানে সার্বিক আয়োজনে ভূমিকা পালন করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন সমন্বয়কারী আরিফ ইথার, সহ সমন্বয়কারী মোঃ শাহাবুদ্দিন ও প্রদীপ মার্ডী। এছাড়াও সকল কর্মকর্তা ও সমাজ সংগঠকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিক এক্কা ও হ্যাপী সরেন।