শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

WP Import ০৮ নভেম্বর ২০২৫ ১১:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৮ নভেম্বর ২০২৫ ১১:৫৮ অপরাহ্ন
রাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
রাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধানের জন্মশতবার্ষিকী ও ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনের সামনের চত্বরে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্যে দিয়ে উদযাপনের কর্মসূচি শুরু হয়।

এরপর এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সকাল পৌনে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর সাবরিনা নাজের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেনও বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন সভাপতিসহ মরহুম শিক্ষকদের স্মরণ করাটা খুবই ভালো একটি চর্চা। এটা সাধারণত করা হয় না। তবে, এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে যাতে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা ত্বরান্বিত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
এই অনুষ্ঠানে বিভাগের মরহুম শিক্ষকবৃন্দের জীবনীও পাঠ করা হয়। দিবসের কর্মসূচিতে আরও ছিলো বিকেলে বিভাগের লেকচার থিয়েটারে সাংস্কৃতিক অনুষ্ঠান।