শনিবার, আগস্ট ২২, ২০২৬

নির্বাচন কোনো মন্তব্য করবেন না আইন উপদেষ্টা

WP Import ০৮ নভেম্বর ২০২৫ ০১:২১ অপরাহ্ন
WP Import ০৮ নভেম্বর ২০২৫ ০১:২১ অপরাহ্ন
নির্বাচন কোনো মন্তব্য করবেন না আইন উপদেষ্টা
নির্বাচন কোনো মন্তব্য করবেন না আইন উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।’

শনিবার (৮ নভেম্বর) সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এড়িয়ে যান নির্বাচন সংক্রান্ত প্রশ্ন। তিনি নিজ থেকেই বলেন, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সারাদেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন, তারা দেশে-বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রাজশাহীতে মেয়েদের যে টিটিসি রয়েছে, সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম।

তিনি বলেন, ‘টিটিসিতে এত নিষ্ঠার সঙ্গে সবাই কাজ করছে দেখে খুবই ভালো লাগল। এমনি রাজশাহীতে আসলেই মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদেরকে আমি খুবই পছন্দ করি।’

এর আগে সকাল সোয়া ১০টার দিকে আসিফ নজরুল রাজশাহী টিটিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে জেলা প্রশাসক আফিয়া আখতারসহ টিটিসি ও পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#