শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভারতীয় ঔষধ এবং প্রসাধনী সামগ্রী জব্দ

WP Import ০৭ নভেম্বর ২০২৫ ১১:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৭ নভেম্বর ২০২৫ ১১:৩৯ অপরাহ্ন
ভারতীয় ঔষধ এবং প্রসাধনী সামগ্রী জব্দ
ভারতীয় ঔষধ এবং প্রসাধনী সামগ্রী জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী নগরীর আইবাধ এলাকা থেকে ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ এবং প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে ৯৭৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ এবং ১৭পিস বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি জানায়- ব্যাটালিয়নের অধীনস্থ মাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র নিয়মিত টহল দল সীমান্ত পিলার ১৬৪/২-এস হতে আনুমানিক ৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার রাজপাড়ার আইবাধ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৯৭৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ এবং ১৭ পিস বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত ঔষধ এবং প্রসাধনী সামগ্রী রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।