গরীবের বন্ধু হয়ে থাকতে চাই : চাঁদ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, আমি চারঘাট-বাঘা উপজেলার সর্বস্তরের মানুষের ভাই। সকলের কাছে ভাই হয়ে থাকতে চাই। গরীবের বন্ধু হয়ে থাকতে চাই।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে চারঘাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল সহযোগি অঙ্গসংগঠন আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালীটি চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় থেকে চারঘাট প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আবু সাইদ চাঁদ এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছিলেন। ভারতের দালালরা সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে। সিপাহী জনতার আন্দোলনের মুখে শহীদ জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করা হয়েছিল। জিয়াউর রহমান গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার ফেরত এসেছে। তার যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণিত হবে। তিনি আরো বলেন,জাতীয় নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র চলছে,আপনারা সজাগ খাকবেন। জাতীয় সংসদ নিবার্চন আগে কোন গণভোট চলবে না বলে হুশিয়ারী দিলেন মনোনীত ধানের শীষ প্রার্থী আবু সাইদ চাঁদ।
চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ । অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বিশ^নাথ সরকার,জেলা বিএনপি সদস্য সচিব সাইফুল ইসলাম মার্শাল, জেলা যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক সাব্বির রহমান মুকুট, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, বিএনপি নেতা জালাল,আব্দুস সালেকসহ উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদলসহ অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।