রাজশাহীতে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী তিনটি প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। নগরীর মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় ও নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট বৃত্তি পরীক্ষা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হয়। এতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং মানসিক দক্ষতা সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল।
বৃত্তি বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে ল্যাপটপ, দ্বিতীয় স্থানপ্রাপ্তকে ট্যাব এবং তৃতীয় স্থানপ্রাপ্তকে স্মার্টফোন প্রদান করা হবে। ফলাফল আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, এবং স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের মহাপরিচালক শামীম উদ্দীন।