শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবির অবসরপ্রাপ্ত অফিসারদের সংবর্ধনা প্রদান

WP Import ০৬ নভেম্বর ২০২৫ ১১:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৬ নভেম্বর ২০২৫ ১১:১৭ অপরাহ্ন
রাবির অবসরপ্রাপ্ত অফিসারদের সংবর্ধনা প্রদান
রাবির অবসরপ্রাপ্ত অফিসারদের সংবর্ধনা প্রদান

অবসরপ্রাপ্ত অফিসারদের স্মারক ক্রেস্ট উপহার দেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অবসরপ্রাপ্ত অফিসারদের সংবর্ধনা বৃহস্পতিবার (৬ নভেম্বর) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাবি অফিসার সমিতির সাধারণ সভা উপলক্ষ্যে এই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোক্তার হোসেন সেখানে সভাপতিত্ব করেন। সংবর্ধনায় উপাচার্য অবসরপ্রাপ্ত অফিসারদের স্মারক ক্রেস্ট উপহার দেন।