শনিবার, আগস্ট ২২, ২০২৬

৪০ মিনিটের চেষ্টায় রূপপুর প্রকল্পের আগুন নিয়ন্ত্রণে

WP Import ০৬ নভেম্বর ২০২৫ ১১:১৬ অপরাহ্ন
WP Import ০৬ নভেম্বর ২০২৫ ১১:১৬ অপরাহ্ন
৪০ মিনিটের চেষ্টায় রূপপুর প্রকল্পের আগুন নিয়ন্ত্রণে
৪০ মিনিটের চেষ্টায় রূপপুর প্রকল্পের আগুন নিয়ন্ত্রণে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে অংশ গ্রহণ করায় ৪০ মিনিটেই নিয়ন্ত্রণে এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে লাগা আগুন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্পের অভ্যন্তরে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রকল্পে সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে রূপপুর গ্রিনসিটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে অগ্নিকা- ঘটে তা নিশ্চিত করতে পারেনি কেউ। এতে প্রাণহানি কিংবা আহত হওয়ার ঘটনাও ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও উল্লেখযোগ্য নয় বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনা নিশ্চিত করে রূপপুর গ্রিনসিটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার মো. আবুল হাশেম জানান, প্রকল্প এলাকার পদ্মা নদীর পাশের অংশে কাঠের বড় একটি স্তুুপে হঠাৎ আগুন লাগে। কর্মরত শ্রমিকরা বিষয়টি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে অবহিত করলে ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। প্রাথমিকভাবে আগুনের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। কী কারণে অগ্নিকা-ের সূত্রপাত ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।