শনিবার, আগস্ট ২২, ২০২৬

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রায়হানের

WP Import ০৬ নভেম্বর ২০২৫ ০৮:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৬ নভেম্বর ২০২৫ ০৮:৩১ অপরাহ্ন
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রায়হানের
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রায়হানের

নিজস্ব প্রতিবেদক:


‘ধানের শীষ প্রতীক আমাদের গর্ব ও আদর্শের প্রতীক। দলীয় সিদ্ধান্তই বড়Í বিএনপি দল যাকে প্রার্থী করবে, আমরা সবাই মিলে তাকে বিজয়ী করব। সেই লক্ষ্যে সবার আগে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে।’ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পবা উপজেলার দাশপুকুর মোড়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা বিএনপির সদস্য মো. রায়হানুল আলম রায়হান। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেন,“এই তালিকাই চূড়ান্ত নয়। তবে তফসিল ঘোষণার পর ‘অ্যাপ্রোপ্রিয়েট’ সিদ্ধান্ত আসবে। পবা-মোহনপুর আসনের মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। শেষ পর্যন্ত ধানের শীষের বিজয় হবেই। এই আসনের জনগণের জন্য সবসময় কাজ করে যাব। দল যেভাবে চায়, সেভাবেই কাজ করব।”

‘আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে করণীয়’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে পবা উপজেলা ও মোহনপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। সঞ্চালনা করেন হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ। এসময় বক্তব্য রাখেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজদার হোসেনসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্থানীয় প্রার্থীর দাবিতে বক্তারা বলেন, তৃণমূলের ঐক্যই বিএনপির শক্তি। ৩০০ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে স্থানীয় যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। এই ঐক্য বজায় রাখতে স্থানীয় ধানের শীষের প্রার্থীর কোন বিকল্প নেই। পবা-মোহনপুরে ধানের শীষের জয় ছিনিয়ে আনতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

এসময় উপস্থিত বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোমবার ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে এটি চূড়ান্ত প্রার্থীর তালিকা নয়। ভুল সিদ্ধান্তের জন্য ইতোমধ্যে তালিকার কয়েকজনের নাম স্থগিত করা হয়েছে। বক্তারা বলেন, তফসিল ঘোষণার পর যদি চূড়ান্ত তালিকায় পরিবর্তন আসে, তবে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেয়ার আহ্বান জানান বক্তারা।