শনিবার, আগস্ট ২২, ২০২৬

’সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে সংকীর্ণ করার অপচেষ্টা’

WP Import ০৬ নভেম্বর ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৬ নভেম্বর ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ন
’সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে সংকীর্ণ করার অপচেষ্টা’
’সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে সংকীর্ণ করার অপচেষ্টা’


রাবি প্রতিবেদক :


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের প্রস্তাবনা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বলেছে, প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা একটি শিশুর মানসিক, শারীরিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য অপরিহার্য উপাদান। এই দুটি গুরুত্বপূর্ণ পদ বাতিলের সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে একপেশে ও সংকীর্ণ করার অপচেষ্টা।

এক যৌথ বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম এসব কথা বলেন। বুধবার (৫ নভেম্বর) রাতে রাবি শাখা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, সংগীত ও শারীরিক শিক্ষা, শিক্ষার অবিচ্ছেদ্য অংশ যা শিশুকে সৃজনশীল, মানবিক ও ভারসাম্যপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানাই দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহাল করতে হবে। ছাত্রদল সর্বদা শিক্ষা ও শিক্ষার্থীদের ন্যায্য দাবির পাশে ছিল এবং থাকবে। শিক্ষার গুণগত মান ও সার্বিক বিকাশে বাধা সৃষ্টি করে এমন যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে “প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে” সংগীত বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় একাত্মতা প্রকাশ করেছে।