শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবিতে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে জার্নাল প্রকাশিত

WP Import ০৬ নভেম্বর ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৬ নভেম্বর ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ন
রাবিতে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে জার্নাল প্রকাশিত
রাবিতে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে জার্নাল প্রকাশিত

রাবি উপাচার্যকে জার্নাল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পেপারস এর প্রথম সংখ্যার কপি প্রদান করেন প্রধান সম্পাদক প্রফেসর মো. আনোয়ারুল করিম

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জার্নাল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পেপারস (Journal of Science and Engineering Papers) শীর্ষক জার্নাল প্রকাশিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) জার্নালটির প্রধান সম্পাদক প্রফেসর মো. আনোয়ারুল করিম উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবকে এর প্রথম সংখ্যার কপি প্রদান করেন। এসময় জার্নালটির সম্পাদনা বোর্ডের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। রাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষকদের একটি গবেষণা দল এটি প্রকাশ করছে।
জার্নালটির প্রথম সংখ্যায় পিয়ার রিভিউকৃত ১২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এটি বিভিন্ন অনলাইন সাইটেও দেখা যাবে।