সাঁকোপাড়া ইদগাহ মাঠে মাসব্যাপী শীতবস্ত্র মেলার উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি:
মাসব্যাপী গ্রামীন তরুন উদ্যোক্তা শীতবস্ত্র মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৫নভেম্বর) বিকালে মেলার উদ্বোধন করা হয়। রাজশাহী মহানগরীর মতিহার থানার ২৮ নং ওয়ার্ড সাঁকোপাড়া ইদগাহ মাঠে মাসব্যাপী চলবে এই গ্রামীন তরুন উদ্যোক্তা শীতবস্ত্র মেলা। মেলার উদ্বোধন করেন জামিয়া আরাবিয়া জান্নাতুল বাক্কী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর সভাপতি মোঃ হারুন-অর-রশিদ। এসময় উপস্থিত ছিলেন, সাঁকোপাড়া ঈদগাহ কমিটির সভাপতি এ্যাডভোকেট হাসানুল বান্না সোহাগ, এ্যাডভোকেট রিপন, হালিম, মিলন, পলক, আতিক, মুসা, ফাইসাল, রিপন, নাঈম প্রমুখ।