বাঘায় সড়ক দুর্ঘনায় আহত কলেজ শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘনায় আহত মোস্তাকিন আহমেদ ইয়ামিন (১৭) নামের এক কলেজ শিক্ষার্থী এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে তার মৃত্যু হয়।
বৃস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাঘা-আড়ানী সড়কের আমোদপুর মসজিদের উত্তর দিকের বাঁকে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
মোস্তাকিন আহমেদ ইয়ামিন বাঘা পৌরসভার মিলিকবাঘার জিরো পয়েন্ট এলাকার মৃত ইউসুফ বিন মুসার ছেলে।
জানা গেছে, ৩০ অক্টোবর দুপুর মোটরসাইকেল যোগে আড়ানী থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বাঘা-আড়ানী সড়কের আমোদপুর মসজিদের উত্তর দিকের বাঁকে পৌঁছলে আড়ানীর দিকে যাওয়া পণ্য বোঝাই (খুলনা মেট্রো-ড-১১-০৩৮৮) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা বেগতিক দেখে পরিবারের পক্ষ থেকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ইয়ামিন ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজের শিক্ষার্থী।
মোস্তাকিন আহমেদ ইয়ামিনের চাচা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বুধবার রাত ৯টায় তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।